নিরাপত্তা ও বৈদ্যুতিক কাজে সতর্কতা

বৈদ্যুতিক কাজে নিরাপত্তা বিধি 



১ . ০ ভূমিকাঃ
নিরাপত্তা
সাধারণভাবে কোন ব্যক্তি , বস্তু বা সিস্টেমকে ক্ষতিকর ক্রিয়া - প্রতিক্রিয়া বা প্রভাব হতে মুক্ত রাখার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় , তাকে নিরাপত্তা বা সেফটি ( Safety ) বলে ।
সতর্কতাঃ
নিরাপত্তার প্রয়োজনে যে সকল ব্যবস্থা , পদক্ষেপ এবং কার্যক্রম সচেতনভাবে গ্রহণ ও অনুসরণ রা হয় , তাকে সতর্কতা ( Precaution ) বলে । বৈদ্যুতিক কাজে নিরাপত্তা ও সতর্কতা ও বিদ্যুৎ এক প্রকার শক্তি , যা সুষ্ঠুভাবে ব্যবহার করে প্রয়ােজনীয় কাজ ও সেবা পাওয়া যায় । আবার সুষ্ঠুভাবে কাজ করতে ও ব্যবহার করতে না পারলে বিদ্যুৎ মারাত্মক ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার কারণ হয় । বৈদ্যুতিক কাজ করার সময় কাজের ও ব্যবহৃত যন্ত্রাদির ক্ষয়ক্ষতি রােধ এবং কর্মীর নিরাপত্তা রক্ষার জন্য যে সকল ব্যবস্থা ও সতর্কতা অবলম্বন করা হয় , তাকে বৈদ্যুতিক কাজের নিরাপত্তা ও সতর্কতা বলা হয় ।
১.১ বৈদ্যুতিক কাজের নিরাপত্তা বিধিঃ
বৈদ্যুতিক কাজের ও কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল বিষয় নিশ্চিত করা , পদক্ষেপ গ্রহণ ও অনুসরণ করা অবশ্যই মেনে চলার বিধান প্রচলিত আছে , তাদেরকে বৈদ্যুতিক কাজের নিরাপত্তা বিধি বলা হয় । বৈদ্যুতিক কাজের প্রচলিত নিরাপত্তা বিধিসমূহ নিম্নরূপঃ
১ । বৈদ্যুতিক কাজের সময় নিরাপত্তামূলক পােশাক পরিধান করা ,
২ । কাজের সময় সঠিক টুলস ব্যবহার করা ,
৩ । কাজের স্থান ও ব্যবহৃত টুলস গুছানাে রাখা ,
৪ । মইয়ের উপর দাঁড়িয়ে বা পােলে উঠে কাজ করার সময় সেফটি বেল্ট ব্যবহার করা ,
৫ । দেয়াল ভাঙার কাজে সেফটি গগলস ব্যবহার করা ,
৬ । ব্যবহার করা বা ব্যবহুত লাইনে কাজ করার সময় লাইন ডেড বা সাপ্লাইবিহীন করে নেয়া ,
৭ । চালু লাইনে কাজ করার সময় রাবার গ্লোভস ও সেফটি সু ব্যবহার করা ,
৮ । চালু লাইন বন্ধ করে কাজ করার সময় এরূপ ব্যবস্থা করা যাতে অনুমতি ছাড়া কেহ লাইন চালু করতে না পারে তা নিশ্চিত করা ,
৯ । সুইচ ও ফিউজ ফেজ তারে সংযােগ করা ,
১০ । সার্কিটে উপযুক্ত সাইজের ফিউজ এবং সঠিক সুইচ ব্যবহার করা ।
১ . ২ বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে সতর্কতাঃ
দুর্ঘটনা এবং ত্রুটিযুক্ত কার্যক্রম হতে রক্ষা পাওয়ার জন্য বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন
১ । কাজের সরঞ্জামাদি নির্বাচন , সংগ্রহ এবং স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিরাপত্তা বিধি মেনে কাজ করা ;
২ । উপযুক্ত মান ও গ্রেডের মালামাল ব্যবহার করা ;
৩ । প্রত্যেক সার্কিট , সাব - সার্কিট ও লেডি সার্কিটে ডিজাইন ও সিডিউল অনুযায়ী লােড পয়েন্ট এবং আউটলেট সংযোগ করা ; প্রত্যেক সার্কিট , সাব - সার্কিট ও লোড সার্কিটে উপযুক্ত সাইজ , গ্রেড ও টাইপের তার ক্যাবল ও কর্ড ব্যবহার করা ;
৫ । প্রত্যেক সার্কিট , সাব - সার্কিট ও লােড সার্কিটে উপযুক্ত প্রটেকটিভ ডিভাইস যেমন - ফিউজ সার্কিট ব্রেকার রিলে ইত্যাদি | ব্যবহার করা ; |
৬ । প্রত্যেক সার্কিট , সাব - সার্কিট ও লোড সার্কিটে উপযুক্ত কন্ট্রোলিং ডিভাইস যেমন - সুইচ স্টার্টার কন্ট্রোলার ব্যবহার করা ;
৭ । তার ও ক্যাবলের ইসুলেশন ছাড়ানাের সময় যাতে কন্ডাক্টর ক্ষতিগ্রস্ত না হয় তার প্রতি যত্নবান হওয়া
৮ । তারের সঠিক জয়েন্ট করা ;
৯ । কাজ করার সময় সঠিক টুলস ব্যবহার করা ;
১০ । কাজ করার সময় উপযুক্ত নিরাপন পােশাক ব্যবহার করা ।
১১ । সাপ্লাই দেয়ার আগে লাইনেৱ ইন্দুলেশন পরীক্ষা করা ;
১২ । খারালাে টুলসলমূহ সঠিকভাবে রাখা ও ব্যবহার করা
১৩ । কাজ করার সময় অন্যমনস্ক না হওয়া ।
১ . ৩ বৈদ্যুতিক কাজে দুর্ঘটনার কারণঃ

বৈদ্যুতিক কাজের দূর্ঘটনা দুই ভাগে ভাগ করা যায় ।
১ । কাজ চলাকালীন দূর্ঘটনা ,
২ । ব্যবহারকালীন দূর্ঘটনা ,
বৈদ্যুতিক কাজ চলাকালে নিম্নোক্ত দুর্ঘটনার সম্ভাবনা থাকে ।
১ । হাত - পা কেটে বা থেতলে যাওয়া ,
২ । চোখে আলাে ঢুকে হাওয়া বা চোখে আঘাত পাওয়া ,
৩ । গায়ের জামাকাপড় কোথাও আটকে যাওয়া ,
৪ । মই বা পোলের উপর হতে নিচে পড়ে যাওয়া ,
৫ । বৈদুতিক শক দ্বারা আক্রান্ত হওয়া ,
৬ । টুলস  যন্ত্রপাত্রি নষ্ট হওয়া ,
সম্পাদিত বৈদ্যুতিক কাজে ব্যবহারকালীন নিমোনক্ত দুর্ঘটনার সম্ভাবনা থাকে
১ । শর্ট সার্কিট কটির ফলে অগ্নিকান্ড ,
২ । শর্ট সার্কিট ক্রটির ফলে তার নষ্ট হওয়া ,
৩ । কারেন্ট বহনের জন্য নয় এরূপ ধাতব অংশে সাপ্লাই থাকার কাৰণে শক পাওয়া ,
৪ । সুইচ বন্ধ করে কাজ করার সময় লোস্ক পয়েন্টে শক পাওয়া ।
বৈদ্যুতিক কাজে দুর্ঘটনার কারণসমূহঃ
১ । নিরাপত্তা বিধি না মেনে এবং নিরাপদ কর্মপদ্ধতি অনুসরণ না করে কাজ করা ;
২ । নিরাপতামূলক পােশাক যেমন - অ্যাপ্রােন , সেফটি সু , সেফটি গগলস , এপ্তি গ্লোঙ্গল ব্যবস্থা না করা ।
৩ । কাজের উপযােগী টুলস ও সরঞ্জাম যেমন - কাটার জন্য ' স ' , অটিকানের আনা বেথ , সাইজ অনুযায়ী মাইজার , নাট - বােশ্য খোলা জন রেঞ্জ ব্যবহার না করা ;
৪ । ধারালো টুলস যেমন - ছুরি , কাঁচি , চিল্পেল ড্রিল মেশিন ইত্যাদি সঠিকভাবে ব্যবহার না করা ;
৫ । ব্যবহার শেষে টুলস ও যন্ত্রপাতি নিরাপদ স্থানে না রাখা ;
৬ । কাজের স্থান পরিচ্ছন্ন না থাকা যেমন - মেঝেতে পিচ্ছিল পদার্থ থাকা ;
৭ । মুভিং মেশিনের সাথে ( যেমন - ড্রিল মেশিন , থাইন্ডিং মেশিন ব্যবহারযােগ্য গার্ড ব্যবহার না করা ।
৮ । ঐ স্থানে ( যেমন - মই এবং , পোল ) কল করার সময় সেফটি বেল্ট ব্যবহার না করা ;
৯। কাজ করার সময় অন্যমনস্ক বা অমনােযােগী হওয়া ।

Comments

Popular posts from this blog

বৈদ্যুতিক দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা

নিরাপত্তা এবং বৈদ্যুতিক কাজে সতর্কতা (অনুশীলনী-১)