নিরাপত্তা এবং বৈদ্যুতিক কাজে সতর্কতা (অনুশীলনী-১)

নিরাপত্তা ও সতর্কতা  বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


   সত্য/মিথ্যা নির্ণয় কর (সত্য হলে ‘স’ এবং মিথ্যা
হলে ‘মি' লেখ)।

(ক) বৈদ্যুতিক কাজে শ্রম কমানোর জন্য নিরাপত্তা বিধি মেনে কাজ করা হয়।
উত্তরঃ  মিথ্যা

(খ) কাজ ও কর্মীদের নিরাপত্তার জন্য সতর্কতা প্রয়োজন।
উত্তরঃ সত্য
 
(গ) প্রাথমিক চিকিৎসা ব্যয়বহুল।
উত্তরঃ মিথ্যা

(ঘ) কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ক্রিয়ার জন্য প্রাথমিক চিকিৎসা করা হয়।
উত্তরঃ সত্য

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর।

১। মইয়ের উপর দাঁড়িয়ে কাজ করার সময়------- ব্যবহার করা হয়।
উত্তরঃ  সেফটি বেল্ট

২। দেয়াল ভাঙার কাজ করার সময় ---------ব্যবহার করা হয়।
উত্তরঃ সেফটি গগলস।

৩। চালু লাইনে কাজ করার সময় -----------ব্যবহার করা হয়।
উত্তরঃ  রাবার গ্লাভস ও সেফটি সু

৪। দুর্ঘটনা এড়ানোর জন্য -----------মেনে চলতে হয়।
উত্তরঃ নিরাপত্তা বিধি

৫। অ্যাপ্রােন একটি ---------পােশাক।
উত্তরঃ নিরাপত্তামূলক

» অতি সংক্ষিপ্ত প্রশ্লোরঃঃ

১। বৈদ্যুতিক নিরাপত্তা বিধি কী?

উত্তরঃ  বৈদ্যুতিক কাজের ও কর্মীর নিরাপত্তার জন্য
যেসব বিধি বা নিয়ম মেনে চলার বাধ্যবাধকতা আছে,
তাদেরকে বৈদ্যুতিক নিরাপত্তা বিধি বলে।

প্রাথমিক চিকিৎসা কী?

উত্তরঃ দুর্ঘটনা কবলিত অথবা হঠাৎ করে অসুস্থ
হওয়া ব্যক্তিকে চিকিৎসক কর্তৃক  চিকিৎসা
দেয়ার পূর্ব পর্যন্ত যে সহায়তা দেয়া হয়, তাকে প্রাথমিক
চিকিৎসা বলে।

৩। বৈদ্যুতিক কাজের সতর্কতা প্রয়োজন হয় কেন?

উত্তরঃ  দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়ানো
জন্য বৈদ্যুতিক কাজের সতর্কতা প্রয়োজন।

১) রচনামূলক প্রশ্নাবলী

১। বৈদ্যুতিক কাজে দুর্ঘটনার পাঁচটি কারণ লিখ।
উত্তরঃ  সংকেত ১.৩ নং অনুচ্ছেদ দ্রষ্টব্য।।

২। প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা লিখ।
উত্তরঃ  সংকেত ১,৪ নং অনুচ্ছেদ দ্রষ্টব্য।

Comments

Popular posts from this blog

নিরাপত্তা ও বৈদ্যুতিক কাজে সতর্কতা

বৈদ্যুতিক দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা